টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত

0
511
  |  শনিবার, মার্চ ৩০, ২০১৯ |  ৬:২৯পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফ উপজেলায় আটকের পর পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ হোসেন (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন।

পুলিশের দাবি, নিহত মোহাম্মদ হোসেন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাত। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার হাবিরছড়া পাহাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনটি দেশীয় বন্দুক, দুই হাজার পিস ইয়াবা ও ১২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, একটি মামলায় ডাকাত ও মাদক ব্যবসায়ী মোহাম্মদ হোসেনকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে তাকে নিয়ে শনিবার ভোরে হাবিরছড়া পাহাড়ি এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এসময় ঘটনাস্থলে পৌঁছালে মাদক ব্যবসায়ী পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এসময় আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।

পরে মাদক ব্যবসায়ীরা চলে গেলে ঘটনাস্থল থেকে পুলিশ মোহাম্মদ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। এসময় সেখান থেকে তিনটি আগ্নেয়াস্ত্র, দুই হাজার ইয়াবা ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

এ ঘটনায় পুলিশের সহকারী উপ-পরিদর্শক ফরহাদসহ, কনস্টেবল ফাহিম ও মাসুদসহ তিন সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত মোহাম্মদ হোসেন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ডাকাত। তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে বলে জানান ওসি।

উত্তর দিন

Please enter your comment!
Please enter your name here